1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় মুচলেকায় পাখি শিকারীর মুক্তি

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

সিংড়ায় বন্দি খাঁচা থেকে মুক্ত আকাশে উড়লো ৩টি বকপাখি। আর মুচলেকায় ছাড়া পেয়েছে হামিদুল ইসলাম নামে এক পাখি শিকারী। শুক্রবার সন্ধায় পৌর কার্যালয়ের সামনে থেকে খাঁচায় বন্দি বক পাখি শিকারী হামিদুল ইসলাকে আটক করা হয়। পরে রাত্রি ৮ টার দিকে পাখিগুলো সিংড়া পৌরসভার সামনে জনসম্মুখে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক খলিলুর রহমান প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় পৌরসভার সামনের রাস্তায় খাঁচায় বন্দি পাখিসহ শিকারী হামিদুল ইসলামকে অবস্থান করতে দেখে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কয়েকজন সদস্য তাকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পরিবেশ কর্মীরা পাখি শিকারী হামিদুল ইসলামকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশের উপস্থিতিতে আর কোন দিন পাখি শিকার ও ক্রয়-বিক্রয় করবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়া খাঁচায় বন্দি ৩ বক পাখিকে অবমুক্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com