1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

নাটোরের সিংড়া থেকে ৩৬ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ (১৩ই আগস্ট) শুক্রবার রাত তিনটা থেকে চারটা পর্যন্ত নাটোর জেলার সিংড়া থানাধীন পারসিংড়া গ্রাম এলাকায় বগুড়া থেকে নাটোর গামী মহাসড়কের ওপর চেকপোস্ট পরিচালনাকালে একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে হয়। আটককৃতরা হলেন, কাভার্ডভ্যানের ড্রাইভার গাজীপুরের পশ্চিম বিলাসপুর এলাকার দুলাল সরদারের ছেলে নাঈম সরদার (২৩), কুড়িগ্রাম জেরার ফুলবাড়ী উপজেলার করুষা ফেরুষা (বালারহাট) গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে লাভলু সরকার (২১) ও একই জেলার উলিপুর উপজেলার বামনাছড়া নয়াগ্রাম এলাকার মতিউর রহমানের ছেলে মজনু মিয়া (২৭)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প হতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন পারসিংড়া এলাকায় নাটোর থেকে বগুড়া গামী মহাসড়কের ডাকবাংলা মোড় নামক স্থানে পাকা রাস্তার ওপর যানবাহন চেকপোস্ট পরিচালনাকালে কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৩৬ কেজি ৯শ গ্রাম গাঁজা, (মাদক ব্যবসায়ীর ভাষ্যমতে যার আনুমানিক মূল্য ১১লক্ষ ৭হাজার টাকা)। মাদক বিক্রয়লব্ধ নগদ ৭ হাজার ৭শ টাকা ও মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামত গাঁজা কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত মাদক ব্যবসায়ীরা বহন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com