1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় অবৈধ সুতি জাল ও বানার বেড়া উচ্ছেদ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

সিংড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০ টা হতে সিংড়া উপজেলার চলনবিল সহ ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাদাই ব্রিজ হতে রানীর হাট পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে ৫টি সুতি জাল ও কিছু বানার বেড়া উচ্ছেদ করা হয়েছে। সহকারি কমিশনার ভূমি, মো: রকিবুল হাসান ও সিনিয়র মৎস অফিসার, মোঃ শাহাদৎ হোসেন সহ পুলিশের ৫ সদস্য সকাল ১০ টা হতে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। চলনবিল ও ভদ্রা নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান চালানো হয়।

সিংড়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা চলনবিল ও ভদ্রা নদীতে অবৈধ সুতি জাল ও বানার বেড়া দিয়ে মাছসহ নানা ধরনের জলজ প্রাণী শিকার করে আসছেন। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর দাবি ওঠে। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে সিংড়া উপজেলা প্রসাশন আজ সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সিংড়া উপজেলার চলনবিল ও ভদ্রা নদীতে বিশেষ অভিযান চালায়। সহকারি কমিশনার ভূমি, রকিবুল হাসানের তত্ত্বাবধানে সিনিয়র মৎস অফিসার, মোঃ শাহাদৎ হোসেন ও পুলিশের ৫ জন সদস্যসহ ২০ জন শ্রমিক অভিযানে অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com