1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় রোপা আউশের কর্তন শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

নাটোরের সিংড়ায় রোপা আউশের কর্তন শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় কলম মির্জাপুর গ্রামে কৃষক রিপন মন্ডলের ব্রিধান -৮২ জাতের ধান কর্তন করা হয়। ধান কর্তন উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহামুদুল হাসান, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কার্তিক চন্দ্র, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুলফিকার আলিসহ অন্যন্য ব্লকের উপ- সহকারী কৃষি অফিসার বৃন্দ।

জানা যায়, এবার উপজেলায় রোপা আউশ ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে আবাদ করা হয়।
হাতিয়ান্দহ, কলম, সুকাশ, ডাহিয়া, রামানন্দ খাজুরা, ইটালী, লালোর, শেরকোল ইউনিয়নে এই আবাদ করা হয়েছে।

উপ-সহকারী কৃষি অফিসার জুলফিকার আলি বলেন,
ইরিও আমনের মাঝামাঝি ফসল হিসেবে আউশ ধান ভালো। অল্প সময়ে কৃষকরা লাভবান বেশি হয়। পতিত জমি তে আউশ আবাদে কৃষকদের অনুরোধ জানান তিনি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, ১০০ দিনে কৃষকরা এ ধান ঘরে তুলতে পারছে।
গতবারের চেয়ে এবার কৃষকদের আগ্রহ বেশি।
বিঘা প্রতি ২০ মন ধান পাবে বলে আশা করা হচ্ছে ।
তিনি আরো বলেন, উপজেলা কৃষি বিভাগ কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করছে। বিশেষ করে স্বল্প মূল্য, স্বল্প খরচে কৃষকরা এ ধান ঘরে তুলতে পারে। সে বিষয়ে কৃষকদের আমরা পরামর্শ ও সহযোগিতা করে আসছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com