1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

কাজে লাগানো হচ্ছে কিশোর গ্যাংয়ের ১৬ হাজার সদস্যকে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

দেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা প্রায় ১৬ হাজার কিশোর গ্যাংয়ের সদস্যকে কাজে লাগানো হচ্ছে। তাদের কোনো প্রকার শাস্তি না দিয়ে জনকল্যাণ ও দেশ গঠনমূলক কাজে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীতে কিশোর গ্যাংয়ের প্রায় কয়েক শ সদস্য একটি রেস্টুরেন্টে সমাবেশ করে। এরপর তারা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। মূলত তারা ফেসবুকে গ্রুপ খুলে এই সমাবেশের আয়োজন করেছিল।

সেই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ১৬ হাজার। পরে পুলিশ রামপুরার বিভিন্ন স্থান থেকে গ্রুপ পরিচালনাকারী দুজনকে আটক করে। আটককৃতরা অপ্রাপ্তবয়স্ক। পুলিশ সেই গ্রুপের খোঁজ নিয়ে জানতে পারে, এই গ্রুপটিতে অধিকাংশ স্বচ্ছল পরিবারের বখে যাওয়া কিশোর সদস্য। তবে গ্রুপটির বিপুল সংখ্যক সদস্য ও সম্ভাবনার কথা ভেবে সেটিকে ভালো কাজে লাগানোর কথা চিন্তা করা হয়।

তারই অংশ হিসেবে গ্রুপটির সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জনকল্যাণ ও দেশ গঠনমূলক কাজে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান।

পুলিশ সদর দফতর জানায়, সন্তানদের পরিবর্তে সংশ্লিষ্ট অভিভাবকরা পেজটির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকবেন। জাতিগঠনমূলক ইতিবাচক কাজে পেজটি ব্যবহারের উদ্দেশ্যে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।

এ বিষয়ে কিশোর ও অভিভাবকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে তাদেরকে প্রয়োজনীয় কাউন্সেলিং করা হয়েছে। এদিকে মুচলেকা নিয়ে আটক দুই কিশোরকে অভিভাবক ও এলাকার জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সমন্বয় করেছেন রামপুরা থানার এসআই মোহাম্মদ মমিনুর রহমান। আর সহায়তা করছেন রামপুরা থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com