1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নাটোর প্রতিনিধিঃ
নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবং উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ যুবমহিলা লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতারের পরিচলনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

পরে ৬ জন কে সেলাই মেশিন প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com