1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে ঢাকাগামী শ্রমিকদের খাবার দিলেন বিএনপি’র আসাদ

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১

নাটোর প্রতিনিধিঃ
নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ বড়হরিশপুর বাইপাস মোড়ে ঢাকাগামী শ্রমিকদের খাবার ও পানির বোতল বিতরণ করেন। গতকাল শনিবার দুপুরে শহরের
হরিশপুর বাইপাস এলাকায় এ বিতরণে স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। গাড়ি বিহীন অবস্থায় শতশত ঢাকাগামী শ্রমিকরা রাস্তার পাশে সকাল থেকে ঠায় দাড়িয়েছিলো। এমন সময় জেলা বিএনপির উদ্যোগে সেখানে বিনামূল্যে দুপুরের রান্না করা খাবার ও পানির বোতল দিয়েছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারের ৫৯তম জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে এসব খাবার বিতরণ করা হয়।

তখনও গার্মেন্টস কারখানায় যাওয়ার জন্য গাড়ি ছাড়ার অনুমতি দেয়নি সরকারি ভাবে। ফলে হরিশপুর বাইপাস মোড়ে দুপুরে হঠাৎ রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে শত শত পোশাক শ্রমিককে কর্মস্থলে যাওয়ার জন্য মাছের পরিবহন ট্রাকসহ নানা ধরণের পরিবহনে উঠতে দেখা যায়। কয়েক গুণ বাড়তি ভাড়ায় কর্মস্থলে ফিরতে বাধ্য হওয়া এসকল মানুষদের মুখে ছিলে যাত্রা পথের অনিশ্চয়তা আর অর্থ সংকট। তাপরেও তারা অতিরিক্ত ভাড়াতেই ট্রাকে উঠতে দেখা যায়। অনেকের কাছে দুপুরের খাবার কেনার অতিরিক্ত টাকাও ছিল না।
এমন পরিস্থিতির মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের হাতে রান্না করা খাবারের প্যাকেট ও পানির বোতল তুলে দেন। খাবারে দোকান ও রেস্তোরা খোলা না থাকায় এ খাবার তাদের মুখে হাসি ফোটায়।

নলডাঙ্গা উপজেলার সাধনপুর গ্রামের রাশেদুল ইসলাম আমাদের বলেন, মাত্র এক হাজার টাকা নিয়ে নারায়নগঞ্জের পোশাক কারখানায় যোগ দেওয়ার জন্য বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি থেকে বাইপাসে ভেঙ্গে ভেঙ্গে আসতেই তার দুইশত পঞ্চাচ টাকা খরচ হয়েছে। এখন বাকি টাকা দিয়ে নারায়নগঞ্জের কারখানায় পর্যন্ত যাওয়ার জন্য ট্রাকে উঠেছেন। তাঁর কাছে দুপুরের খাবার কেনার টাকা মত অতিরিক্ত টাকাও নাই। এমন অবস্থায় বাইপাসে খাবারের প্যাকেট ও পানির বোতল পেয়ে তিনিসহ সকলেই খুব খুশি হয়েছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জহুরুল ইসলাম ও থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম জানান, খুব ভোর থেকে হরিশপুর বাইপাসে ঢাকায় যাওয়ার জন্য লোক জড় হতে থাকে। আর এ জন্যই তারা প্রায় সাড়ে তিনশ প্যাকেট খাবার ও বোতলের পানি দানের উদ্যেশে নিয়ে এসেছেন। জেলা বিএনপির এমন উদ্যোগে যাত্রাপথে শ্রমিকদের দুপুরের খাবারের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে তার আশা।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, নাটোরের অহংকার, সাবেক সফল ভুমি উপমন্ত্রী, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইএর আজ ৫৯তম জন্মদিন ছিল। জেলা বিএনপির উদ্যোগে সারা জেলাতেই মিলাদ-মহাফিল ও খাবার বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসাবে হরিশপুরে ঢাকাগামী শ্রমজীবী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণের কর্মসূচি নিয়েছিলেন। সাধারণ মানুষের একবেলার আহারে যদি একটুও উপকার হয়, তবে তাদের এই প্রিয় নেতার জন্ম দিনের উৎসব সফল হয়েছে বলে তার বিশ্বাস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com