1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

চলতি সপ্তাহেই আসবে আরও ২০০ টন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ভারত থেকে আসা ২০০ টন তরল অক্সিজেন খালাস শেষ হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সর্বশেষ দুটি ট্যাংকলরি তরল অক্সিজেন নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে আসে। সেই সঙ্গে অক্সিজেনবাহী ট্রেনটিও ফিরে গেছে।

এদিকে চলতি সপ্তাহের শেষে রেলপথেই দেশে আসবে আরও ২০০ টন তরল অক্সিজেন। যা বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনেই এসে পৌঁছাবে। লিন্দে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সুফিয়া আক্তার ওহাব ও গ্যাস শাখার সরবরাহ ব্যবস্থাপক মো. খাররুম বিন আব্দুল কায়ুম মন্ডল এ তথ্য জানান। এর আগে গত রোববার বেলা পৌনে ১১টার দিকে ১০টি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে ছেড়ে আসা ইন্দো-বাংলা ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ওই দিন দুপুর পৌনে ১২টা থেকে তরল অক্সিজেন ট্রেন থেকে সড়ক পথে পরিবহনের জন্য ট্যাংকলরিতে লোড করা শুরু হয়। সর্বশেষ গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দুটি ট্যাংকলরিতে ৪০ টন অক্সিজেন নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল ৩টা পর্যন্ত ৮টি ট্যাংকলরিতে ১৬০ টন অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে আসে।

লিন্দে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সুফিয়া আক্তার ওহাব গণমাধ্যমকে বলেন, রোববার বিকেল থেকে সোমবার বিকাল ৩টা নাগাদ ৮টি ট্যাংকলরিতে করে মোট ১৬০ টন তরল অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাকি ৪০ টন অক্সিজেন বিকেল সাড়ে ৫টার দিকে ছেড়ে গেছে। তিনি বলেন, আগামীতে যে কয়েকটি ট্রেন ভারত থেকে অক্সিজেন নিয়ে বাংলাদেশে আসবে আপাতত সেগুলোও এখানেই খালাস হবে। প্রতি সপ্তাহে ২০০ টন করে অক্সিজেন নিয়ে দুই থেকে তিনটি ট্রেন বাংলাদেশে আসতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com