1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

৫৫ বছরের বেশি বয়সী রোহিঙ্গারা আগে টিকা পাবেন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১

৫৫ বছরের বেশি বয়সীদের মাধ্যমে রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘পরে ধাপে ধাপে বয়সের সীমা নামিয়ে অন্য রোহিঙ্গাদেরও করোনার টিকা দেওয়া হবে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের যে টিকা দেওয়া হবে, একই ধরনের টিকা পাবে রোহিঙ্গারাও।’

স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হলে রোহিঙ্গাদের টিকা দেওয়াটা জরুরি উল্লেখ করে মাসুদ বিন মোমেন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা শিবিরে যেসব রোহিঙ্গা রয়েছে, সারাক্ষণই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের যাতায়াত হয়।’

রোহিঙ্গাদের কোন ধরনের করোনার টিকা দেওয়া হবে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের যেগুলো আছে, তা থেকে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না।’

কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা যে টিকা পাবেন, রোহিঙ্গাদেরও একই ধরনের টিকা দেওয়া হবে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com