1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

যুক্তরাষ্ট্র থেকে এল ম্যাক্সপ্রো এমআরএপি গাড়ি ও শার্ক বোট

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী মোতায়েনকারী দেশ বাংলাদেশ। বাংলাদেশি শান্তিরক্ষীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র গত শনিবার ৩১টি ম্যাক্সপ্রো এমআরএপি গাড়ি এবং তিনটি শার্ক বোট চট্টগ্রামে হস্তান্তর করেছে।

আজ শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে পর্যাপ্ত সামরিক প্রস্তুতির লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

এই এমআরএপি গাড়িগুলো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের সুরক্ষা দিতে এবং বোটগুলো বাংলাদেশ সেনাবাহিনীর নদীতীরের ব্যাটালিয়নের জন্য ব্যবহৃত হবে।

এটি বাংলাদেশ সেনাবাহিনীর কেনা মোট ৫০টি এমআরএপি গাড়ি ও ৭টি মেটাল শার্ক বোটের প্রথম চালান। পুরো এই চালানের মূল্য ২৯ মিলিয়ন ডলারের বেশি এবং এর মধ্যে ১৩ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com