1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সরকার সকল দুর্যোগে জনগনের পাশে আছে – প্রতিমন্ত্রী পলক

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি যদি বেঁচে থাকতেন, অল্প সময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতো। কিন্তু ঘাতকরা সে সুযোগ দেয়নি। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন এবং আইসিটি বিভাগ এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছেন। ডিজিটাল বাংলাদেশের রুপকার জনাব সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আইসিটি বিভাগ সকল মন্ত্রণালয়ের মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে।
তিনি আরো বলেন, শ্রমজীবী মানুষদের শ্রমের মুল্য বঙ্গবন্ধু দিতেন তেমনি তাঁরই সুযোগ্য কন্যা শ্রমজীবী মানুষের দুংখ দুর্দশা জানেন, বুঝেন। এজন্য শ্রমজীবী, কর্মহীন মানুষদের সরকার মানবিক সহায়তা, খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সরকার এজন্য আন্তরিকতার সাথে কাজ করছে। করোনা কালিন এ দুর্যোগে সরকার সবাইকে নিয়ে কাজ করছে। বিগত সকল দুর্যোগে আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। প্রতিমন্ত্রী আরো বলেন, সিংড়ায় তরুন সমাজকে মাদকমুক্ত রাখতে জিমনেসিয়াম উদ্বোধন করা হলো। সুস্থ, সবল দেহ গড়ে তুলতে হবে। সিংড়াকে উন্নত, আধুনিক, নিরাপদ ও মানবিক সিংড়া গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, সিংড়া উপজেলায় আমরা ১০ লক্ষ বৃক্ষ রোপন করেছি। ২ লক্ষ মাস্ক বিতরন করা হয়েছে। আরো ২ লক্ষ মাস্ক বিতরন করা হবে। ৪০ টি করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হয়েছে।
প্রতিমন্ত্রী সোমবার সকালে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হ্রদরোগ ও থ্যালাসেমিয়া ২৮ জন রোগীদের মাঝে ১৪ লক্ষ টাকার চেক প্রদান করেন। পরে তিনি সিংড়া ফিট এন্ড ফাইন ইউথ ফ্রেন্ডস এন্ডস ফ্যামিলি ও সিংড়া ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস ভবন শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, প্রফেসর আতিকুর রহমান, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৭১ জন শ্রমিকদের মাঝে নগদ ৫০০ টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ শ্রমিক নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com