1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত নিশীথ

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নিশীথ প্রামাণিক। তার প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দের বন্যা বইছে তার পৈতৃক বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভেলাকোপা গ্রামের বাড়িতে। নিশীথের এমন অর্জনে চাচা-জ্যাঠাসহ পরিবারের সবার মুখে বইছে হাসির ঝিলিক। একে-অপরকে মিষ্টি খাইয়ে করছেন আনন্দ-উল্লাসও। তাকে প্রতিমন্ত্রী করার ঘোষণা গণমাধ্যমে প্রচার পাওয়ার পর থেকেই বিষয়টি আলোচনার সৃষ্টি হয়েছে জেলাজুড়ে। এদিকে পরিবার ছাড়াও আনন্দিত তার সম্প্রদায়ের মানুষসহ এলাকাবাসী। খবর অনলাইনের।

শনিবার দুপুরে নিশীথ প্রামাণিকের পৈতৃক গ্রামের বাড়িতে বসবাসরত চাচা, জ্যাঠা ও চাচাত ভাইসহ পরিবারের লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান, ২০১৮ সালে সর্বশেষ ঢাকায় আসেন নিশীথ প্রামাণিক। তখন গ্রামের বাড়ি ভেলাকোপায়ও এসেছিলেন। সংসদ সদস্য থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় নিশীথ প্রামাণিকসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সুধীমহলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এর আগে মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি ও ভেঙ্গে পড়া স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা ঠেকাতে মন্ত্রিসভায় রদবদল এনেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দেশটির স্বাস্থ্য, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ অন্তত ১২ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন। এ ছাড়া নতুন করে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন কমপক্ষে তিন ডজন। গত ৭ জুলাই সন্ধ্যায় নয়াদিল্লীর প্রেসিডেন্ট ভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে নবগঠিত মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com