1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

কাঁচা চামড়া রফতানির অনুমতি ৫ প্রতিষ্ঠানের

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১

ঈদুল আজহার আগেই সরকার প্রথমবারের মতো ৫টি প্রতিষ্ঠানকে ৬ শর্তে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট কাচা চামড়া (ওয়েট-ব্লু) চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-১ অধিশাখা) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে দেওয়া চিঠিতে এসব প্রতিষ্ঠানকে ওয়েট-ব্লু চামড়া রাপ্তানির অনুমতি দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাজনীন পারভীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এএসকে ইনভেস্টমেন্ট, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, আমিন ট্যানারি লিমিটেড, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লি. (ইউনিট-২), কালাম ব্রাদারসকে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটা বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
ওয়েট-ব্লু চামড়া রপ্তানির ক্ষেত্রে দেওয়া শর্তগুলো হলো- রপ্তানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে। এই অনুমতি শুধু রপ্তানির অনুমতি প্রাপ্ত ওয়েট ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রপ্তানিসমূহের জন্য পুনরায় আবেদন করতে হবে। মানসম্মত ওয়েট চামড়া রপ্তানি করতে হবে; রপ্তানির অনুমতির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। জাহাজিকরণ শেষে রপ্তানি সংশ্লিষ্ট সকল কাগজ-পত্রাদি এ শাখায় দাখিল করতে হবে। যে দেশে রপ্তানির জন্য অনুমতি দেওয়া হবে সে দেশেই রপ্তানি করতে হবে এবং সরকার প্রয়োজনে যে কোনো সময় ওয়েট-ব্লু চামড়া রপ্তানি নিষিদ্ধ করতে পারবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com