1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

লকডাউনে কর্মহীন ও দুস্থ মানুষের পাশে রামুর সেনা সদস্যরা

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১

দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার রোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার বেশ কয়েকটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

লকডাউন কার্যকর করার পাশাপাশি সেনাসদস্যরা কর্মহীন ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ জুলাই) কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন ও হতদরিদ্র ১ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়াও আজ শনিবার (১০ জুলাই) চট্টগ্রাম জেলায় ৭৫০ এবং চকোরিয়া উপজেলায় ২৫০ জন দরিদ্র মানুষের কাছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মহতি উদ্যোগের প্রশংসা করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com