1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

৫ হাজার ১০০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্য

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

নতুন অর্থবছরে পণ্য ও সেবা খাতে রপ্তানি বাড়িয়ে ৫ হাজার ১০০ কোটি ডলার আয়ের লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ।

মঙ্গলবার প্রধান রপ্তানি খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয়ের এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

চলমান মহামারির মধ্যেও রপ্তানিমুখী খাতগুলো যেভাবে কাজ করে যাচ্ছে তাতে এই লক্ষ্যমাত্রা ‘খুবই বাস্তব সম্মত এবং অর্জন করার মত’ বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, গত বছর ১৫ শতাংশ প্রবৃদ্ধি, চলতি অর্থবছরের বাজেটে ‘মেইড ইন বাংলাদেশ’ নাম দিয়ে গুরুত্বপূর্ণ শিল্পে বিশেষ নীতি সহায়তা, রপ্তানিপণ্যের বৈচিত্র্যকরণে সরকারি নানা উদ্যোগ বিবেচনায় এ লক্ষ্যমাত্র ঠিক করা হয়েছে।

আগের ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৩৬৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সেই হিসেবে এবার প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ, ফিনিশ লেদার এক্মপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাইফুল ইসলাম এবং বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com