1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বড়াল রক্ষায় ১১ কিলোমিটার পদযাত্রা

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কিলোমিটার পদযাত্রা করেছে বড়াল পাড়ের বাসিন্দারা। বিশ্ব দৌড় দিবস ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে বড়াল পাড়ের বাসিন্দা আরিফুর রহমান কনকের উদ্যোগে এ পদযাত্রায় অংশ নেয় প্রায় অর্ধশত মানুষ।

শুক্রবার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পদযাত্রার শুরু হয়।

এসময় বড়াল নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী বলেন, ‘নদীর প্রবাহ বন্ধ করার এখতিয়ার কারো নেই। বড়াল হলো পদ্মা ও যমুনার সংযোগকারী নদী। এ নদীর সকল প্রতিবন্ধকতা, অপরিকল্পিত ব্রিজ, স্লুইচ গেটসহ সকল বাঁধ অপসারণ ও দ্রুত নদীর সীমানা নির্ধারণ করতে হবে’।

পদযাত্রার পাশাপাশি আয়োজকরা বিভিন্ন মোড়ে নদী সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ আয়োজন করেন।

সমাবেশে আরিফুর রহমান কনক বলেন, ‘নদী খনন করে অপরিকল্পিত স্লুইচগেট অপসারণ করতে হবে ও দখলমুক্ত করতে হবে। এছাড়া নদীর নাব্যতা সঙ্কটে জীববৈচিত্র্য ধ্বংস ও পরিবেশগত ক্ষতি হবার ফলে নদী অববাহিকার ওপর নির্ভরশীল মানুষ হুমকির মুখে পড়েছে’।

এসময় বক্তারা দ্রুততার ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ করে খননের উদ্যোগ গ্রহণ ও নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা রক্ষার জোর দাবি জানান।

(জাগোনিউজ)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com