1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ভারত থেকে আসছে ৫০ হাজার টন চাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার। প্রতিবেশী দেশটি থেকে প্রথমবারের মতো চাল আনা হবে রেলপথে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ দর প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে ভার্চুয়াল ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার।

তিনি জানান, এ চালের প্রতি কেজির দাম পড়বে ৩২ দশমিক ৭৩ টাকা। ভারতের সৌরভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ চাল সরবরাহ করবে। কোলকাতা হয়ে বেনাপোল দর্শনা-রহনপুর রুটে চাল পৌঁছাবে দেশে।

রেলে চাল আনা হচ্ছে কেন- এমন প্রশ্নের জবাবে শাহিদা জানান, ‘দ্রুত ও সহজ উপায়ে চাল আনতে কলকাতা থেকে প্রথমবারের মতো এই চাল আমদানি করা হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com