1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে এমপি বকুল,’বিএনপির বদলে যাওয়া চরিত্রের নেপথ্যে ষড়যন্ত্র’

  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কৈচরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পুনঃ নির্মাণ কাজ শুরু হয়েছে।

বুধবার ঈদগাহ মাঠের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।

জামনগর ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য মোঃ কয়েজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহাতাব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, বাগাতিপাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি শামসুজ্জামান মোহন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিস আলী, উপজেলা যুবলীগের সভাপতি নাসিম আহমেদ, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লাপ্রমুখ।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নামে মানুষের সাথে প্রতারণা করছে। চেতনায় পাকিস্তানী ভাবধারা লালন করা বিএনপি যখন মুক্তিযুদ্ধের কথা বলে তখন স্বাধীনতার স্বপক্ষের মানুষদের বুকে রক্তক্ষরণ হয়। বিএনপির হঠাৎ বদলে যাওয়া চরিত্রের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com