1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

গাছ লাগাতে টাকা পাবে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বিদ্যালয়ের আঙ্গিনায় গাছ লাগানোর জন্য সারাদেশের ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি পাবে ১০ হাজার টাকা করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। এর জন্য দেশের ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিটি স্কুলকে ৫ হাজার করে টাকা দেওয়া হবে।

মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আদেশটি অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ স্কুাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের আওতায় প্রকল্পের অর্থায়নে চার বছরে মোট ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ছোট বাগান তৈরি, চারটি ফলজ বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ৫ হাজার করে টাকা দেওয়া হবে।

স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য আটটি বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে মোট ১০ হাজার ৪০৪টি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা পাওয়া গেছে।

আদেশে আরও বলা হয়, ১০ হাজার ৪০৪টি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি তালিকায় ক্লাস্টার প্রতি একটি করে বিদ্যালয় নির্বাচন করে চারটি ভাগ করে বিদ্যালয়ের হিসাব নম্বরসহ ই-মেইলে পাঠাতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com