1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নিজ গ্রামে সংবর্ধিত সিংড়ার মেয়ে বিচারপতি ফাহমিদা কাদের

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সন্তান জনাবা ফাহমিদা কাদের নিজ গ্রামে সংবর্ধিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় গ্রামে আসেন বিচারপতি ফাহমিদা কাদের। এসময় স্থানীয় বিভিন্ন সংগঠন, সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জনাবা ফাহমিদা কাদের দীর্ঘদিন পরে নিজ গ্রাম সিংড়া উপজেলার হুলহুলিয়ায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রামবাসী। পরে স্থানীয় চৌগ্রাম ইউনিয়ন পরিষদ, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়, হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুলহুলিয়া ক্বওমী মাদ্রাসা, বাজার সমিতি, ডায়মন্ড সমিতি, দরিদ্র তহবিল সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ প্রমুখ।

ফাহমিদা কাদেরের বাবা আব্দুল কাদের তালুকদার আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। স্বামী মকবুল আহসান টিটো সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসরে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাহমিদা বাবার অনুপ্রেরণায় বিচারিক জীবন বেছে নেন।

৩২ বছর ধরে দেশের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন। সফলতার সিঁড়ি বেয়ে তিনি দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন গতবছর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com