1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ২ লাখ ৬৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় ৬ গুড় ব্যবসায়ীকে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারী) সিংড়া উপজেলার চকবলরামপুর ও গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

র‌্যাব জানায়, বুধবার (১৮ জানুয়ারি) গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে এবং সিংড়া উপজেলার চকবলরামপুর গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর একটি বিশেষ দল। এসময় ৬ গুড় ব্যবসায়ীকে মোট ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সে মালিক মো. আব্দুল হান্নান শেখকে ১ লাখ ৫০ হাজার টাকা, সিংড়ার সোহেল গুড় ভান্ডারের মালিক মো. সোহেল রানাকে (৩৪) ২০ হাজার টাকা, নুরুজ্জামান গুড় ভান্ডারের মালিক মো. নুরুজ্জামান ইসলামকে (৫০) ৩৫ হাজার টাকা, আজহারুল গুড় ভান্ডারের মালিক মো. আজহারুল ইসলামকে (৪৭) ২৫ হাজার টাকা, তফিকুল গুড় ভান্ডারের মালিক মো. তৌফিকুল ইসলামকে (৪৫) ১৫ হাজার টাকা ও শাহিন গুড় ভান্ডারের মালিক মো. শাহাদাৎ হোসেন শাহিনকে (৪২) ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসব কারখানা থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় ও ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশক্রমে জব্দ করা ভেজাল আলামত ধ্বংস করা হয়। পরে জরিমানা করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হয় বলেও জানায় র‌্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com