1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় বেশি দামে সার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নাটোরের সিংড়ায় বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার বিভিন্ন বাজারে সারের কৃত্রিম সঙ্কট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে আসছিল একটি সিন্ডিকেট।

বিষয়টি জানার পরে মঙ্গলবার বিকেলে সিংড়া বাজারের মেসার্স চলনবিল ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মোঃ মকবুল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরীর অপচেষ্টা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং একই সাথে কোন প্রকার গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযানে সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস ও উপজেলা কৃষি অফিসার মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, সারের কোনো সঙ্কট নাই। একটি মহল কৃত্রিম সঙ্কট তৈরি করার চেষ্টা করছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com