1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চালু হচ্ছে নভেম্বরে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

রাজশাহী-কক্সবাজার রুটে শুরু হতে যাচ্ছে সরাসরি বিমান চলাচল। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট এই রুটে চলাচল করবে।

বুধবার নগর ভবনে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেন উড়োজাহাজ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এবং সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম বলেন, আগামী ১৬ অথবা ১৭ নভেম্বর উদ্বোধনী ফ্লাইট চলবে। এরপর প্রতি বুধ অথবা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশে নভোএয়ারের একটি ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি শনি অথবা রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। শিগগিরই সময়সূচি চূড়ান্ত করা হবে। সর্বনিম্ন ভাড়া হবে পাঁচ হাজার ৯০০ টাকা (ওয়ানওয়ে)।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সভাপতি আবদুল আওয়াল খান চৌধুরী, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, পরিচালক সাদরুল ইসলাম, পরিচালক রিয়াজ আহমেদ খান, পরিচালক আবদুল গাফফার, পরিচালক মাসুম সরকার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com