
নাটোরের সিংড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় চৌগ্রাম ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য জাবেদ আলী, জয়নাল আবেদীন, মসজিদের ঈমাম-মোয়াজ্জিনসহ এলাকাবাসী।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply