1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ৮০০ কলাগাছ কর্তন করলো প্রতিপক্ষরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক কালাম হোসেনের ৮০০ টি কলার গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এতে ঐ কৃষকের প্রায় আড়াইলক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড়বেলঘড়িয়া গ্রামে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক কালাম হোসেন বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। সে বড়বেলঘড়িয়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের পুত্র।

জানা যায়, ২০১৯ সাল থেকে মাদারীপুর গ্রামের রেজাউল করিমের কাছ থেকে লিজ জমি নেয় বড়বেলঘড়িয়া গ্রামের কালাম হোসেন। ১০৬ শতাংশ জমি বন্ধকের বিনিময়ে ৬ লক্ষ টাকা দেয় কৃষক কালাম। প্রায় ৫/৬ মাস আগে রেজাউল মারা যায়। তার পর থেকেই ঐ জমি ভোগ দখল করে আসছে কালাম হোসেন। রেজাউলের কোনো সন্তান না থাকায় তার আত্মীয় স্বজন ঐ জমি দখলে মরিয়া হয়ে পড়ে।

কৃষক আবুল কালাম জানান, এই জমি গুলো বন্ধক নেয়ার পর রেজাউল করিম আমাকে রেজিস্ট্রি করে দেয়ার জন্য ৬ লক্ষ ২০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু আকস্মিক সে মারা যায়। তার কোনো সন্তান সন্ততি না থাকায় আমি ভোগ দখল করে আসছি। সিংড়া থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান এ বিষয়ে আমরা সরেজমিনে গিয়েছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com