1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৬ জন আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৬ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল ২৩ অক্টোবর রবিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার কালিগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে তাদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো কালিগঞ্জ বাজারের মৃত ছহির উদ্দিনের ছেলে আঃ মজিদ (২৬), মল্লিকপাড়া গ্রামের শরিফুল ইসলাম এর ছেলে রানা প্রামানিক (২৮), বর্গাছা গ্রামের রমণী সরকারের ছেলে অসীম কুমার (২৩), পূর্ব বাহাদুরপুর গ্রামের বলরাম হালদারের ছেলে বকুল হালদার (৩০), বড়গাছা গ্রামের বরেন্দ্র নাথের ছেলে গোবিন্দ কুমার (২২), সনাতন সূত্রধরের ছেলে সজল কুমার সুত্রধর (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি দল ২৩ অক্টোবর রবিবার বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সিংড়া থানাধীন কালীগঞ্জ বাজারে একটি অভিযান পরিচালনা করে। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ওই ৬ জন অসাধু পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার কৃতরা অনেকদিন থেকেই পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রয় করে বিপদগামী করে আসছে। এ সময় তাদের ব্যবহৃত ৬টি সিপিইউ, ১৪ টি হার্ডডিক্স, ৬টি মনিটরসহ কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তারা জব্দকৃত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুলগামী শিক্ষার্থীদের কাছে বিক্রয় করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com