1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিস নতুন ভবনের যাত্রা শুরু

  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর সিংড়া জোনাল অফিস নতুন ভবনে যাত্রা শুরু করেছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ১২ কোটি টাকা ব্যয়ে সিংড়া জোনাল অফিস নির্মান কাজ শেষে নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে।

নাটোর পবিস-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) শাহাদৎ হোসেন জানান, গত ১ লা আগষ্ট নতুন ভবনে কার্যক্রম শুরু করা হয়েছে।

ইতিমধ্যে অফিস ভবন, আবাসিক ভবন হস্তান্তর করা হয়েছে বিধায় আমরা যাত্রা শুরু করতে পেরেছি। এখনো বাঁকি কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের হস্তান্তর করেনি। তারা হস্তান্তর করলে আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের শুভ উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে কাজ শুরু হয়। ডিএনই প্রকল্পের আওতায় প্রকল্পের অনুমোদন দেয় একনেক।

এই প্রকল্পের আওতায় অফিস ভবন, ২ টি আবাসিক ভবন, একটি গ্যারেজ ও সিকিউরিটি ভবন, বাউন্ডারি ওয়াল, রাস্তা, মাটি ভরাট, মেইন গেট, ওপেন শেড ওয়ার্ক কাজ সমাপ্ত করা হয়েছে। এখনো পুরোপুরি ভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তর করেনি। হস্তান্তর হলেই উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com