
ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অফিশিয়াল আইডি নেই। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আজ শনিবার এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেসবুক পোস্টে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং দেখে কারো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply