1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

প্রায় ২ যুগ বিনা বেতনে শিক্ষকতা করছেন বাগাতিপাড়ার মাহাবুবুর রহমান

  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

নাটোরের বাগাতিপাড়ায় ২২ বছর ধরে শিক্ষকতা করছেন মাহাবুবুর রহমান, কিন্তু বেতন পাননি। এমপিওভুক্তির আশায় বুক বেঁধেছিলেন কিন্তু তা আজ শুধুই হতাশা। সংসারে রয়েছে অজস্র চাহিদার চাপ। তার বয়সও ফুরিয়ে আসছে। তবু পূরণ হয়নি সেই স্বপ্ন। ভাগ্যের নির্মমতার কাছে হার মেনে সেই শিক্ষকই এখন মুদি দোকানি। এক সময় বেছে নিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ। করোনায় সেই কাজও হারিয়েছেন। এখন বাড়ির পাশে দেওয়া ছোট্ট দোকানই একমাত্র ভরসা তার। মানুষ গড়ার এই কারিগর জীবন-জীবিকার তাগিদে বেছে নিয়েছেন এই ব্যবসা। বয়সের অন্তিমলগ্নে এসে শুরু করেছেন জীবনের দ্বিতীয় অধ্যায়।

মাহাবুবুর রহমান নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়ন্তিপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক । প্রায় দুই যুগ তিনি ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন ঠিকই, ভাগ্যের নির্মমতা তাকে মর্যাদার পরিবর্তে দিয়েছে তিরস্কার। এমপিওভুক্তির আশায় ছিলেন বছরের পর বছর। বার বারই ভেঙেছে আশা, পেয়েছেন বঞ্চনা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও ৪৮ বছরের পুরানো তার প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। এখন দোকানের সামান্য আয় দিয়েই কোনমতে ছেলেমেয়ের পড়ার খরচ এবং সংসার চালাচ্ছেন তিনি।

শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, স্ত্রী মরিয়ম বেগম, এক ছেলে, এক মেয়ে ও মা-বাবাসহ ছয় সদস্যের সংসার তার। ২০০০ সালে তিনি শিক্ষক হিসাবে ওই প্রতিষ্ঠানে চাকরি নেন। ২২ বছর অতিবাহিত হলেও বেতন পান নি।

জয়ন্তিপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রবিউল ইসলাম বলেন, এমপিওভুক্ত না হওয়ায় বিনা বেতনে শিক্ষকরা চাকরি করে কষ্টে দিন কাটাচ্ছেন। সম্প্রতি সরকার ঘোষিত তালিকায় তাদের প্রতিষ্ঠানটির নাম না থাকায় আপিল করেছেন। বর্তমানে আপিলের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। বেতন না পাওয়ায় শিক্ষক মাহাবুবুর রহমান মুদির দোকান করেছেন। তার মতো শিক্ষকদের এমন করুণ পরিণতি চান না তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com