
২০২২-২৩ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় নাটোরের সিংড়ায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল শনিবার সিংড়ার আত্রাই ও গুড়নদীর গোডাউন ঘাট এলাকায় এই মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবদুর রউফ, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমূখ।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply