1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রাম শহরে পরিণত হয়েছে: প্রতিমন্ত্রী পলক

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্বে আমাদের গ্রামগুলো শহরে পরিণত হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া উপজেলা মিলনায়তনে উপজেলার ৯৬টি পূজামন্ডপের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বরাদ্দকৃত ৪৯ টন জিআর চালের বরাদ্দপত্র এবং নেতৃবৃন্দ ও পুরোহিতদের মাঝে ব্যক্তিগত উপহারসামগ্রী প্রদানকালে তিনি এসব কথা বলেন।

পলক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ায় দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামগুলো উন্নয়ন ও সমৃদ্ধিতে জেগে উঠেছে। গ্রামগুলো শতভাগ বিদ্যুৎ এবং শিক্ষার আলোয় আলোকিত হয়েছে।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আর উচ্চ গতির ইন্টারনেট সংযুক্তিতে গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে। এখন আর শিক্ষিত তরুণ-তরুণীকে কর্মসংস্থানের জন্যে ঢাকা বা বিদেশ যেতে হয়না, গ্রামে বসেই কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দেওয়া হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সুব্রত সরকার প্রমুখ বক্তব্য রাখেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com