1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ভাসমান হাঁসের খামার ৩৮১টি

  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

বর্ষা মৌসুমে নাটোরের সিংড়ার চলনবিলে ভ্রাম্যমাণ ও পানির ওপরে ভাসমান হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছে অনেক পরিবার। এসব খামারে হাঁস পালন করে জীবিকা নির্বাহের পাশাপাশি অনেক বেকার যুবক এখন তাদের কর্মসংস্থান খুঁজে নিয়েছেন। তবে সরকারি সহযোগিতা পেলে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠবে আরও অনেকই। পাশাপাশি খামারি বিমা চালুর দাবি তাঁদের।

নিংগইন গ্রামের ভাসমান হাঁসের খামারি শাহাব উদ্দিন জানান, প্রায় দুই যুগ ধরে চলনবিলের পানিতে ড্রামের ওপর ভাসমান হাঁসের খামার করেছেন তিনি। আর এই খামারে তাঁর সংসারের সচ্ছলতা ফিরে আসার পাশাপাশি এলাকার কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে। গত বছর হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে খামারের ব্যাপক ক্ষতি হয়েছিল। তাছাড়া হাঁসের রোগ বালাইয়ও হয়।

কয়াখাস গ্রামের আরেক খামারি লিটন হোসেন বলেন, বর্তমানে ডিমের দাম ভালো কিন্তু খাদ্যর দাম দ্বিগুণ হওয়ায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তা ছাড়া হাঁস মুরগি মারা গিয়ে অনেক খামারি নিঃস্ব হচ্ছে। এ কারণে সরকারের নিকট খামারি বিমা চালু করার অনুরোধ করেন।

এদিকে চলনবিল ডিমের আড়তের স্বত্বাধিকারী আব্দুল ওহাব জানান, সিংড়ার চলনবিল এলাকায় প্রায় ৪ থেকে ৫ শতাধিক হাঁসের খামার রয়েছে। বর্তমানে ডিমের দাম বৃদ্ধিতে খামারিরা বেশ লাভবান হচ্ছে। তবে এসব খামারে সঠিক তদারকির ব্যবস্থা থাকলে খামারিরা আরও লাভবান হবে।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ কে এম ইফতেখারুল ইসলাম বলেন, চলনবিল এলাকায় ভাসমান মোট ৩৮১টি খামার রয়েছে। আর এসব খামার তদারকির জন্য মাঠ পর্যায়ে প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে। কোনো খামারির সমস্যা হলে তাঁরা যোগাযোগ করেন। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com