1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়া পৌর আ’লীগের সম্মেলন ১লা অক্টোবর, কুশল বিনিময় পদপ্রত্যাশীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের সিংড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১লা অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ৯ বছর পরে সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে পৌর ও ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।

তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার পৌরসভার ৪নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেছেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সাজ্জাদ হোসেন।

তিনি বর্তমানে ৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিংড়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জেলা পরিষদের সাবেক এই সদস্যের কুশল বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ ওয়াদুদ মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মেহেদি হাসান মিলন, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com