
নাটোরের লালপুর থেকে চোলাই মদ সহ াঁচজনকে আটক করেছে র্যাব। আজ ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল ছয়টা থেকে সকাল ৯ টা পর্যন্ত উপজেলার বড় বাহাদুর গ্রাম থেকে ৪৯০০ লিটার চোলাই মদ সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হল বড় বাহাদুরপুর গ্রামের শ্যামাপদ পাহাড়ির ছেলে বিকাশ পাহাড়ি (৩২), মৃত শুক্লা পাহাড়ির ছেলে শ্যামাপদ পাহাড়ি (৫৫), সুধীর পাহাড়ের ছেলে বিনোদ পাহাড়ি (৩৫), মৃত শ্রীপদ পাহাড়ীর ছেলে সুধীর পাহাড়ি (৬০) এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার রমেশ বিশ্বাস এর ছেলে সুনীল বিশ্বাস।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল আজ ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল ছয়টা থেকে সকাল ৯ টা পর্যন্ত উপজেলার বড় বাহাদুরপুর গ্রামে কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদহোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪৯০০ লিটার চোলাই মদসহ বিকাশ পাহাড়ি, শ্যামাপদ পাহাড়ি, সুধীর পাহাড়ি এবং বিকাশ বিশ্বাসকে আটক করা হয়।
আটকৃতরা চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। জব্দকৃত চুলায় মদ ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply