1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে ৮টি ঘুঘুর প্রাণ বাঁচলো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

শিকারির হাত থেকে রক্ষা পেয়ে ৮টি ঘুঘু পাখির প্রাণ বাঁচলো। সোমবার সন্ধ্যা ৬টায় নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামের ইমাম বাড়ি বাজারে পাখি কেনা-বেঁচার সময় ৮টি ঘুঘু জব্দ করে অবমুক্ত করা হয়েছে। এসময় আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকায় পাখি শিকারি মাহফুজকে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামের ইমাম বাড়ি বাজারে খাঁচায় বন্দি ঘুঘু পাখি কেনা-বেঁচার খবর দেয় এলাকাবাসী। সেখানে পাখিগুলো কেনা-বেঁচা শেষে জবাই করার প্রস্তুতি চলছিল। এমন সময় ৮টি ঘুঘু জব্দ করা হয়। পরে স্থানীয় বাজারের মাঠে এলাকাবাসীদের নিয়ে সচেতনতামূলক পথসভা ও পাখিগুলো অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, ইউপি সদস্য মহিউদ্দিন মনি, স্বেচ্ছাসেবী আনোয়ার হোসেন, সোহাগ আলী প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com