1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের জন্য ৩ মাস ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের জন্য ৩ মাস ব্যাপী কম্পিউটার সার্ভিসিং ও রিপেয়ারিং এবং মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং কোর্সের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের ন্যশানাল ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসের হলরুমে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক(অঃ দাঃ) শারমিন শাপলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল ইন্সটিটিউটের উপাধ্যক্ষ জাবেদ মাসুদ, নাটোর ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল, কসমস এনজিওর নির্বাহী পরিচালক মেহনাজ মালা ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন।

এ সময় বক্তারা বলেন, মহিলাদের যাতে পরমুখাপেক্ষি হয়ে বসে থাকতে না হয় সেজন্য তাদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির জন্য এই প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম। মহিলারা হাতে কলমে এই প্রশিক্ষণ নিয়ে তা’ কাজে লাগিয়ে একদিকে যেমন নিজেরা স্বাবলম্বী হবে তেমনি তাদের সংসারে আসবে স্বাচ্ছল্য । প্রশিক্ষনে মোট ৩০জন মহিলা অংশ নিচ্ছে। তিন মাস মেয়াদি এই প্রশিক্ষনে ৬০ কর্মদিবসের কর্মসূচিতে শিক্ষার্থীরা বার হাজার টাকার প্রনোদনা পাবেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের আর্থিক সহযোগিতা এবং প্রিন্স ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি এ্যান্ড হাসপাতাল, সাভার এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতায় থাকছে নাটোর ট্রেনিং ইন্সটিটিউট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com