1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মো. আজিজ (৩৫) ও মো. আব্দুল কুদ্দুস (৪৫) নামে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

আজ সোমবার (০৪ জুলাই) সোয়া ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক আজিজ সিংড়া উপজেলার বিয়াশ গ্রামের মৃত আয়নালের ছেলে এবং আব্দুল কুদ্দুস একই উপজেলার দিপাকুড়িয়া গ্রামের জফার কবিরাজের ছেলে। আহত দুই জনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মো. রেজওয়ানুল ইসলাম জানান, কোরবানির গরু কেনার উদ্দেশে বাড়ি থেকে অটোরিকশায় সিংড়ার হাটে যাচ্ছিলেন তারা। পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়।

এ সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান অটোরিকশা চালক আজিজ। গুরুতর আহত অবস্থায় আব্দুল কুদ্দুসসহ অন্যদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মারা যান আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশা সরিয়ে ফেলা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com