1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে গেল ড্রেন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের বিলদহর বাজারে নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে গেছে ড্রেন। সোমবার (২৭জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ সিমেন্ট কম ও বালি বেশি দেওয়ায় ড্রেন ভেঙ্গে গেছে।

জানা যায়, এলজিএসপি প্রকল্পের আওতায় ৩২৮ মিটার ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন চামারী ইউনিয়ন পরিষদ। কাজের ব্যয় ধরা হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার টাকা।

প্রকল্প সভাপতি ও ৮নং ওয়ার্ড সদস্য আশরাফুল সরদার বলেন, আজ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে গতকাল ভেঙ্গে গেছে। পুনরায় কাজটি করা হবে।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, বৃষ্টির কারণে নির্মাণাধীন ড্রেন ভেঙ্গে গেছে। আগামীকাল থেকে পুনরায় কাজ শুরু হবে। তবে সিমেন্ট কম দেয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, ড্রেন ছিল ৫ ইঞ্চি দেয়ালের, সেখানে পানির চাপ বেশি হওয়ায় ১০ ইঞ্চি দেয়ালের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখন ১০ ইঞ্চি দেয়ালের ড্রেন নির্মাণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com