1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ার ইউএনও পাচ্ছেন শুদ্ধাচার পুরষ্কার

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ সাক্ষরিত স্মারকে বিষয়টি জানা যায়। নাটোর জেলায় উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্য হতে ৪র্থ থেকে ৯ম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে ইউএনও এম এম সামিরুল ইসলাম ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন।

শুদ্ধাচার পুরষ্কার প্রদান নীতিমালা এর আলোকে ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার চর্চায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয় শুদ্ধাচার পুরষ্কারের জন্য সিংড়ার ইউএনও’কে মনোনীত করেছেন।

ইউএনও এম এম সামিরুল ইসলাম সিংড়া উপজেলায় যোগদানের পর হতে সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি। এর স্বীকৃতি স্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরষ্কার প্রদান নীতিমালা অনুযায়ী তাকে এই পুরষ্কারের জন্য মনোনীত করা হয়।

ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, পুরষ্কার অর্জন কাজের ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আজীবন মানবতা ও সততার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com