1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় সবজি চাষে সফল ৫ ভাই

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২

নাটোরের সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমা গ্রামের কৃষক আবুল কাশেম প্রামাণিকের ৫ ছেলে। এন্তাজ, মন্তাজ, আন্তাজ, এমদাদুল ও ওবায়দুল নামের ৫ ভাই এলাকার পরিশ্রমি কৃষক হিসেবে পরিচিত।

৫ ভাইয়ের ভিন্ন সংসার হলেও জমি-জমার চাষাবাদ করেন একত্রেই। কঠোর পরিশ্রম আর নিয়মিত পরির্চচার জন্য ধান, গম, সরিষাসহ যে কোনো ফসলের ফলন পান অন্য কৃষকের চেয়ে একটু বেশি।

ধান ও রবি শস্যের পাশাপাশি এবার মিশ্র সবজি চাষে সফল হয়েছেন তাঁরা। ৪ বিঘা জমিতে মিশ্র এই সবজি খামারে আছে তড়ই, শসা, ঝিঙা, করলাসহ প্রায় ৬ রকমের সবজি।

সরেজমিনে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জলারবাতার মাঠে গিয়ে দেখা যায় ৫ ভাইয়ের সবজি খামারের মাচায় জুড়ে ঝুলছে করলা, শসা, তড়ইসহ নানান রকম সবজি। খামারে সবজি উঠানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। খামারে কাজ করছেন আরও ৩ নারী শ্রমিক। পাইকারী সবজি কিনতে আসা এক ব্যবসায়ী জানান মাচায় চাষ হওয়া যে কোনো সবজির বাজারে খুব চাহিদা। তাই খামার থেকেই আমরা নগদ টাকায় সবজি কিনে বাজারে বিক্রি করি।

কৃষক আন্তাজ জনান, আমরা ৫ ভাই এবারই প্রথম মিশ্র সবজি চাষ শুরু করেছি। মাচা তৈরী, জমি চাষ, সার ও শ্রমিকসহ ৪ বিঘা জমিতে আমাদের খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। খামারে রোপনের আড়াই মাস পর সবজি উঠানো শুরু করেছি।

গত ২০ দিনে ৫০ হাজার টাকার সবজি উঠানো হয়েছে। আমরা আশা করছি এখনও ২ লাখ টাকার অধিক সবজি বিক্রয় করবো। তাতে খরচ বাদে ১ লাখ টাকার বেশি লাভের আশা করছি। খামারের মাচা ঠিক থাকলে আগামী বছরে এই লাভ দ্বিগুন হবে বলেও আশা করছেন কৃষক আন্তাজ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা বলেন, সবজিসহ যেকোনো কৃষি চাষাবাদে কৃষকদের পাশে থেকে সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি অফিস। তবে একই জমিতে মিশ্র সবজি চাষে অনেকেই লাভবান হচ্ছেন। আমরা এসব চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com