1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ভুয়া মেয়র আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

নাটোরের সিংড়ায় মোস্তফা মন্ডল (৫০) নামে এক ভুয়া পৌর মেয়রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১২টায় সিংড়া থানায় সোপর্দ করেন এসিল্যান্ড। আটক মোস্তফা মন্ডল উপজেলার বারইহাটি গ্রামের মৃত জব্বার মন্ডলের পুত্র।

জানা যায়, সিংড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলামকে বিভিন্ন সময় মুঠোফোনে নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয়ে অবৈধভাবে ডিসিআর সাক্ষর ও পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেয়ার কথা বলে এবং বিভিন্নভাবে হুমকি দেয়। এছাড়া মঙ্গলবার বেলা ১২টার দিকে ০৭.০৪.২১ তারিখে তৎকালীন এসিল্যান্ড রকিবুল হাসানের সাক্ষর স্ক্যান করা নকল ডিসিআর নিয়ে ভূমি অফিসে এসে এসিল্যান্ডকে বারইহাটি মৌজায় ৫১ শতাংশ পুকুর তাকে দখল করে দেয়ার কথা বলে। ভুয়া ডিসিআর দেখে এসিল্যান্ডের সন্দেহ হলে অফিসের কাগজপত্র দেখে বুঝে এই ডিসিআর ভুয়া। এসময় তাকে থানায় সোপর্দ করে।

ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম বলেন, কিছুদিন যাবৎ তিনি নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয় দিয়ে অবৈধভাবে কাজ করার জন্য বলে। তার কথাবার্তায় সন্দেহ হলে অন্য মুঠোফোন দিয়ে কল করলে নিজের পরিচয় দেন এবং মাফ চান। আজ আবার নকল ডিসিআর নিয়ে অফিসে এসে পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেয়ার কথা বলে।

সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, ভুয়া মেয়র পরিচয় দিয়ে প্রতারণা ও নকল ডিসিআর তৈরি করার অপরাধে মোস্তফা মন্ডলকে থানায় সোপর্দ করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এসিল্যান্ড মহোদয় একজনকে থানায় সোপর্দ করেছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।

(ajkernatore.com)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com