1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সবাই মিলে কাজ করলে নাটোর প্রেসক্লাব ভবন নির্মাণ করা সম্ভব : পলক

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘সবাই মিলে একসাথে কাজ করলে নাটের প্রেসক্লাব ভবন নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া প্রেসক্লাব কমপ্লেক্স নির্মানের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন তা যদি নাটোরের সকল নেতৃবৃন্দ একসাথে গিয়ে তাঁকে স্মরণ করিয়ে দেই তাহলে নিশ্চয়ই তিনি এর জন্য একটি বরাদ্দ দিবেন।’

তিনি আজ রবিবার নাটোর সার্কিট হাউসে নাটোর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় প্রথমে সাংবাদিকরা তাদের বক্তব্যে সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত নাটোর প্রেসক্লাব ভবন প্রতিষ্ঠিত হয়। শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নাটোর প্রেসক্লাব ভবনটি সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে হওয়ায় গত ১৪ মে ছুটির দিনে দেওয়া নোটিশে মাত্র একদিনের সময় দিয়ে ভবনটি উচ্ছেদ করা হয়।

এতে সাংবাদিকদের বসার একমাত্র স্থান প্রেসক্লাব যেমন ভাঙ্গা হয়েছে তেমনি প্রেসক্লাবের আসবাবপত্রও বিনষ্ট হয়েছে। এতে সাংবাদিকদের বসার একমাত্র স্থানটি বিন্ষ্ট হয়েছে ও সংবাদ প্রেরণের কাজ বাধাগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রেসক্লাব ভবনের জন্য একটি স্থান দিয়েছেন যেখানে নিজেদেও খরচে ভবন নির্মাণ করে নিতে হবে। এ অবস্থায় সবার সহযোগিতা ছাড়া ভবন নির্মাণ সম্ভব নয়। এছাড়াও প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রেসক্লাব ভবনটি নির্মানে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ১৬ মে শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি হওয়ায় আইন কর্মকর্তা কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে প্রেসক্লাব ভবনটি উচ্ছেদ করা হয়। যদিও নাটোর পৌরসভা তাদের সম্পত্তি বলে এক চুক্তিপত্রের মাধ্যমে নাটোর প্রেসক্লাবকে ভবনটির স্থান বরাদ্দ দিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com