1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় মেধাবী কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২

মাত্র ২০ দিনের ব্যবধানে হাতের মেহেদীর রং না শুকাতেই জীবনের আলো নিভে গেল আলোর। মঙ্গলবার সন্ধ্যায় গলায় রশি পেঁচিয়ে আত্বহত্যা করে সে। নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে আলো। এ বছর বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। মানবিক বিভাগ থেকে জিপিও -৫ পায়। মোবাইল ফোনে পরিচয় সুত্র ধরে ঈদুল ফিতরের পরেরদিন আলোর মতামতে বিয়ে দেন তাঁর বাবা-মা।

এলাকাবাসী জানায়, ঈদুল ফিতরের পরেরদিন গত ৪ মে আলো খাতুনের মতামত উপেক্ষা করে রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের এক বিকাশ এজেন্ট ম্যানেজারের সঙ্গে বিয়ে দেয় বাবা-মা। বিয়ে সম্পন্ন হলেও আলো খাতুন কয়েকদিন থেকে বাপের বাড়িতেই ছিলেন। স্বামীর সাথে মনমালিন্যের কারনে হতাশায় ছিলো সে। মা বাজারে গেলে এ সুযোগে ঘরের তীরের সাথে রশি বেঁধে আত্মহত্যা করে।
এরপর মঙ্গলবার সন্ধ্যায় শয়ন ঘরে আলো খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com