1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ক্লাস বন্ধ রেখে শ্রেণিকক্ষে ধান শুকানোর অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২

নাটোরে সিংড়া উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি শ্রেণি কক্ষে গত ৬মে থেকে ধান শুকাচ্ছেন কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনূর পারভীন। ৩টি শ্রেণি কক্ষের শিক্ষার্থীদের বসার ব্রেঞ্চে একটি আরেকটির উপর রেখে ধান শুকাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধান রেখে শুকাচ্ছেন প্রধান শিক্ষিকা এমনকি তিনি সেখানে কয়েক বস্তায় ধান রেখেই একটি কক্ষে ক্লাস করাচ্ছেন।

নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ জানান, আমি গত ৭ তারিখ থেকেই ৩টি কক্ষে ধান রাখা দেখেছি। শিক্ষাপ্রতিষ্ঠানে ধান রাখার কারণে আমাদের এই রুমে ক্লাস করতে সমস্যা হচ্ছে।

কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কামাল হোসেন বলেন, আমাদের প্রথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবনে শিফটিং হওয়ায় করোনা কালীন সময়ে আমাদের পুরাতন ভবনে উচ্চ বিদ্যালয়ের ক্লাস করানো জন্য আমার কাছ থেকে শ্রেনী কক্ষের চাবি নেয় প্রধান শিক্ষিকা।

কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর পারভিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে শ্রেণী কক্ষের তিনটি পরিত্যক্ত রুমে আমি ধান রেখেছি। আবহাওয়া অনুকূলে আসলে ধান সরিয়ে নিবো।

কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু বলেন, অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা আমার নিকট জানালে আমি সত্যতা যাচাইয়ের জন্য লোক পাঠাই। ঘটনার সত্যতা পেয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কে অবগত করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, আমি তথ্য পেয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কর্মকর্তাদেরকে সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com