1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত সাইদুর বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের ছাত্র। আজ সোমবার (১৬ মে) সকাল ৯ টার দিকে বিনগ্রামে একটি পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়। নিহত সাইদুর ওই গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, বিনগ্রামের আকবর হোসেনের ছেলে জাকির হোসেন তার পুকুরে মাছ চুরি রোধে পানিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। ওই পুকুরে মাছ মরে ভেসে ওঠে।

সাইদুর আজ সোমবার সকালে তার বাড়ির পাশে ওই পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে ওই পুকুরের পুরো পানি বিদ্যুতায়িত ছিল, এটা তার জানা ছিল না।

এ অবস্থায় অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com