1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

চাকা ব্লাস্ট হয়ে ট্রাক উল্টে চালকের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ভুট্টা বোঝাই ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে উল্টে পড়ে ট্রাক চালক আবু সাঈদের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আবু সাঈদ ঝিনাইদহ সদর উপজেলার হামদহ মোল্লা পাড়া মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে পাবনার ঈশ্বরদীগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক নাটোরের সিংড়ার বন্দর আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে চালক। পরে ট্রাকটি ব্রীজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

ওসি আরও জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com