1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ পড়ে ছিল বাঁশ ঝাড়ে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

নাটোরের সিংড়া থেকে নিখোঁজের তিনদিন পর জাবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে সিংড়া ও সদর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকার একটি বাঁশ ঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে ছিল। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের সামারকোল গ্রামের বাসিন্দা জাবেদ আলী গত ২২ এপ্রিল(শুক্রবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সোমবার রাত ৮টার দিকে গোবিন্দপুর এলাকার একটি বাঁশ ঝাড়ের মধ্যে থেকে দুগন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃত দেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় মৃতদেহটি জাবেদের বলে সনাক্ত করে তার ছেলে মনিরুল ইসলাম। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মনিরুল ইসলাম জানান, তারা বাবা জাবেদ আলী সম্প্রতি মানসিক রোগে আক্রান্ত হন।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চি করে জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com