1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় সরকারী বরাদ্দের অভাবে হাসকিং মিল বন্ধের পথে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

নাটোরের সিংড়ায় সরকারী বরাদ্দের অভাবে দিনের পর দিন বন্ধ হয়ে পড়ছে হাসকিং মিল। সরকারী বরাদ্দের স্বল্পতার কারনে হাসকিং মিল টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে ৪০ টি হাসকিং মিল বন্ধ হয়ে গেছে। অটোমিলের কারনে হাসকিং মিল তাঁর ঐতিহ্য হারাচ্ছে।

যারা টিকে আছে, তাদের প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে।
হাসকিং মিলে সরকারী গোডাউনের ধান ক্যাশিং করলে মিল গুলো চালু থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা যায়, সিংড়া উপজেলায় সরকারী হাসকিং মিল রয়েছে প্রায় ৯০ টি। এর মধ্য ৪০ টি মিল বন্ধ হয়ে পড়ছে। বাঁকি মিল আর্থিক লোকসান গুনতে হচ্ছে। এদিকে মিলে কর্মরত শ্রমিকরা ও বেকার হয়ে পড়ছে। অনেকে মিল বন্ধ হয়ে পড়ায় মিলে বাসস্থানের সুযোগ হারাচ্ছে। এতে করে নিম্ম আয়ের মানুষ গুলো পড়ে গেছে বিপাকে। সিংড়া উপজেলায় অটোমিল না থাকায় নতুন করে আশার আলো দেখছেন হাসকিং মিল মালিকরা।

মিল মালিকরা জানান, সরকার কৃষকদের মাঝ থেকে ধান ক্রয় করে সে ধান হাসকিং মিলে চাল করে নিলে মিল মালিকরা যেমন লাভবান হবে, তেমনি শ্রমিকরা ও কর্ম ফিরে পাবে।

খাদ্য গুদামের ওসিএলএসডি আবুল কালাম আজাদ বলেন, আমি দায়িত্ব নেয়ার পর গত বছর অবকাঠামো ত্রুটির জন্য ৪০ টি হাসকিং মিল বন্ধ করে দেই। এবছর অবকাঠামো উন্নতি করায় যোগ্যতা অনুসারে ৫২ টি তালিকায় রয়েছে।
তিনি আরো বলেন, গত বছর ৩৬৫ টন চাল বরাদ্দ পেয়েছিলাম। সেটা আমরা ৩১ টি হাসকিং মিলে বরাদ্দ করি। এবছর হাসকিং মিলে বরাদ্দ বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com