1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় সৌন্দর্যবর্ধন ‘সুবর্ণ সরোবর’ উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, দীর্ঘ ১৬ বছর অযোগ্য নেতৃত্ব ও বিএনপি-জামায়াত জোট সরকারের অবহেলার কারণে সিংড়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কিন্তু মাত্র ৬ বছরে সিংড়া পৌরসভা বাংলাদেশের ৩২৯টি পৌরসভার একটি রোল মডেল।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিংড়া বাজারের হাটসিংড়া মৌজায় ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পৌর ক্যানেল সংস্কার ও সৌন্দর্যবর্ধন ‘সুবর্ণ সরোবর’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও এম এম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, আরবান কোর-এর টিম লিডার ড. হুরায়রা জাবীন, সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস বলেন, ময়লা ও আবর্জনাযুক্ত ক্যানেলটি সংস্কারের মাধ্যমে পরিবেশ দূষণ প্রতিরোধ তথা শহরের পরিবেশগত উন্নয়ন ও ক্যানেলটি পুনরুজ্জীবিত করে ঐতিহ্য ফিরিয়ে আনাই লক্ষ্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com