1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ছাত্রলীগের সভাপতি জুয়েল, সম্পাদক হারুন

  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২

নাটোরের সিংড়া উপজেলা, পৌর, গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়েছে।

সজিব ইসলাম জুয়েলকে সভাপতি, হারুন বাশারকে সাধারণ সম্পাদক ও শিমুল পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটি, ফয়সাল ইসলাম ফারুককে সভাপতি, আবু সাইদ সাজুকে সাধারণ সম্পাদক ও সাব্বির মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কমিটি, দীপ্ত জ্যোতি ঘোষকে সভাপতি, সোহেল রানা মিতুলকে সাধারণ সম্পাদক করে গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মাসুম আলীকে ভিপি, রেখা খাতুনকে প্রো-ভিপি, উম্মে আমারা ইসলাম সুখিকে জিএস ও নাইম ইসলামকে এজিএস ঘোষণা করে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়।

আজ রবিবার (১৩ই মার্চ) উপজেলা কোর্ট মাঠে দুপুর ১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দ্বিতীয় অধিবেশন বিকেল ৪ টায় কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক পল্লব কুমার বর্মন, উপ-দপ্তর সম্পাদক নাজির আহমেদ, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com